ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক মনোয়ারের বক্তব্যের দায় নেবে না জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সম্প্রতি আলেম সমাজকে নিয়ে মাওলানা তারেক মনোয়ারের করা মন্তব্যের দায়ভার নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এটি তারেক মনোয়ারের ব্যক্তিগত বক্তব্য, যার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিটি স্বাক্ষর করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, মাওলানা তারেক মনোয়ার ইতোমধ্যেই উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও বিষয়টি জামায়াতের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা অনভিপ্রেত ও দুঃখজনক।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী সব সময় আলেম সমাজকে শ্রদ্ধা করে এবং তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান জানায়। তাই এ ঘটনায় জামায়াতকে বিতর্কিত করার সুযোগ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক মনোয়ারের বক্তব্যের দায় নেবে না জামায়াত

আপডেট সময় ১০:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫