ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আবার পুলিশ মেরে ঝুলিয়ে রাখবো’— হেলমেট না পরায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি, দুই যুবকের জেল-জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১২০৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে থামানোয় ট্রাফিক সার্জেন্টকে হত্যার হুমকি দেন দুই যুবক। তারা বলেন, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের জেল এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।

ডিএমপির ট্রাফিক উত্তর পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুর রহমান জানান, সার্জেন্ট আলী হেলমেট না পরায় মোটরসাইকেলটিকে থামান এবং মামলা করেন। এ সময় দুজন সার্জেন্টকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। পরে উত্তরা পশ্চিম থানার টহল দল তাদের আটক করে আদালতে পাঠায়।

সাজাপ্রাপ্তরা হলেন—তুরাগের বাউনিয়া এলাকার মো. মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আবার পুলিশ মেরে ঝুলিয়ে রাখবো’— হেলমেট না পরায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি, দুই যুবকের জেল-জরিমানা

আপডেট সময় ০৯:৪৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫