ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ আসামির স্বীকারোক্তি পাকিস্তানের ফুটপাতে ভারতের পতাকা পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১ আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ঘোষণা, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন,

“আগে যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, গণহত্যার দায়ে যার বিচার চলছে, তার ব্যবহৃত বাসভবন গণভবনকে এখন ‘জুলাই জাদুঘর’ হিসেবে ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও জানান, এটি একটি স্বতন্ত্র ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে—জাতীয় জাদুঘরের কোনো শাখা নয়। পাশাপাশি, নতুন অধ্যাদেশ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে থাকা ‘আয়নাঘরগুলোকে’ জুলাই জাদুঘরের শাখা জাদুঘর হিসেবে সম্প্রসারণ করার বিধান রাখা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে ৩ আসামির স্বীকারোক্তি

গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ঘোষণা, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

আপডেট সময় ১১:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫