ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির অভিযোগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক পদ থেকে রাকিবের পদত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন মুহাম্মদ রাকিব। রোববার (৩০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি পদত্যাগপত্র প্রকাশ করেন।

পদত্যাগপত্রে রাকিব লিখেছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য এবং এনসিপির প্রতিষ্ঠাকালীন দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক ছিলেন। শুরু থেকেই এনসিপি রাজনৈতিক ভুলের ধারাবাহিকতায় চলছে উল্লেখ করে তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে যুক্ত হলেও দলটি জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক ও মন্ত্রিপাড়াকেন্দ্রিক রাজনীতিতে ঝুঁকেছে—যা রাজনৈতিক শিষ্টাচার ও সাংগঠনিক নীতির পরিপন্থী।

তিনি আরও অভিযোগ করেন, এনসিপির একাধিক নেতা আর্থিক কেলেঙ্কারি ও অপকর্মে জড়িত হচ্ছেন। পাশাপাশি আল্লাহকে নিয়ে কটূক্তিকারী এক বাউলের পক্ষ নেওয়াসহ ইসলামবিদ্বেষী অবস্থান ও পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা দেশের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে।

সবশেষে তিনি জানান, জনগণের রাজনীতির বাইরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করায় এনসিপির প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় সংগঠক পদ থেকে তিনি পদত্যাগ করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির অভিযোগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক পদ থেকে রাকিবের পদত্যাগ

আপডেট সময় ০৮:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫