ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা মামলায় দীর্ঘ ২৫ মাসের কারাবাসে বিপন্ন হয় বেগম খালেদা জিয়ার জীবন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ইতিহাসের জঘন্যতম মিথ্যা মামলায় দীর্ঘ ২৫ মাসের কারা নির্যাতনের কারণেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন হয়েছে। আর এ নির্যাতনের জন্য স্বয়ং শেখ হাসিনাকে দায়ী করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। হাসিনা জিয়া পরিবারের প্রতি তার হিংস্র জিঘাংসা চরিতার্থ করতে পাঁচজন বিচারপতিকে পুরস্কৃত করেন। তাদের হাত দিয়েই মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে কারাবন্দি করা হয় খালেদা জিয়াকে। কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়েজনিং করা হয়েছে বলেও অভিযোগ চিকিৎসক ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের।

আইন মন্ত্রণালয়, আদালত সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মহানগর বিশেষ দায়রা জজ আদালত ১২ বছরের সাজা দেয়। হাইকোর্ট এ সাজার মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়ে ১৭ বছর করে দেয়। পুরো বিচার প্রক্রিয়াকে প্রহসনের নিকৃষ্টতম উদাহরণ হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। আর সাজা দেওয়ার ক্ষেত্রে আইনের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় গভীর বিস্ময় প্রকাশ করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের সিনিয়র পাঁচজন আইনজীবী জানিয়েছেন, তৎকালীন শেখ হাসিনার সরকার পছন্দের লোকদের বিচারকের আসনে বসিয়ে ও পুরস্কারের প্রলোভন দেখিয়ে এ ফরমায়েশি রায় আদায় করে নিয়েছে। এক্ষেত্রে পাঁচ বিচারপতিই অত্যন্ত নির্লজ্জভাবে প্রচলিত আইনের লঙ্ঘন করে বেগম খালেদা জিয়ার মামলাকে ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যবহার করেছেন। বিচারের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় রচনা করায় আলোচিত এ পাঁচ বিচারপতিকে শাস্তির আওতায় আনার দাবিও জানান আইনজীবী ও বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন, মামলা দুটির পক্ষে দুদক এতিম তহবিলের যে নথিপত্র জমা দিয়েছে, তা হাতে লেখা, ঘষামাজা করা এবং স্বাক্ষরবিহীন। কোনো মূল নথি পাওয়া যায়নি। আইনকানুনের তোয়াক্কা না করেই ছায়ানথি সৃজন করা হয়েছে। মামলার ৩২ জন সাক্ষীর কেউই খালেদা জিয়ার বিরুদ্ধে বলেননি। বানোয়াট তথ্যের ভিত্তিতে করা এ মামলা সাজানো। বরং সোনালী ব্যাংকে রাখা এফডিআরে ২ কোটি টাকা সুদাসলে ৬ কোটি হয়েছে। জাল নথিপত্র তৈরি করে মামলাটি করা হয়েছে। জাল নথিপত্র তৈরি ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তাসহ ছয় জন সাক্ষীর বরং শাস্তি হওয়া উচিত।

অনুসন্ধানে জানা যায়, বেশ কয়েকজন সাক্ষীকে অবসর থেকে এনে প্রধানমন্ত্রীর অফিসে চাকরিও দেওয়া হয়, যাতে তারা সরকার যা বলে তাই সাক্ষ্য দেন। ২০১৫ সালের জুনে ঢাকার বিশেষ জজ আদালত-৩এর বিচারক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখ নির্ধারণ করেন। ২০১৬ সালের ডিসেম্বরে বিশেষ জজ আদালত-৩ এ খালেদা জিয়া দোষী সাব্যস্ত করে আদেশ দেয়। ওইদিন থেকে খালেদা জিয়াকে টানা ২৫ মাস কারাগারে আটকে রাখা হয়। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিথ্যা মামলায় দীর্ঘ ২৫ মাসের কারাবাসে বিপন্ন হয় বেগম খালেদা জিয়ার জীবন

আপডেট সময় ০২:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫