ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

তীব্র শীতের রাতে রাস্তায় ফেলে গেল পাষণ্ড বাবা-মা, ছোট ভাইকে আগলে রেখেছে ৪ বছরের বোন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

এবার কনকনে এই শীতের রাতে অসুস্থ দুই সন্তানকে সড়কের পাশে রেখে চলে গেছেন পাষণ্ড মা-বাবা। এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারায়। চার বছর বয়সী এক কন্যা শিশু ও তার দুই বছর বয়সী ছোট ভাইকে উদ্ধার করে আশ্রয় দিয়েছেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক। এ সময় শীতে শিশু আয়শাকে তার ভাইকে আগলে ধরে রাখতে দেখা যায়।

গত রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা শিশু দুটিকে দেখতে পান মহিম উদ্দিন। তিনি জানান, ‘সন্ধ্যার পরও দুই শিশুকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে আমি এগিয়ে যাই। বড় শিশুটির সঙ্গে কথা বলে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে তাদের নিজের বাড়িতে নিয়ে আসি।’

উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বড় বোন আয়শার (৪) ভাষ্যমতে, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়শা জানায়, তাদের মা-বাবার কাছ থেকে এনে এক খালা তাদের সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান।

মহিমের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ, ছোট শিশুটি প্রতিবন্ধিও। রাতে তাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বাভাবিক হয়েছে। আমাদের ধারণা শিশু দুইটি অসুস্থ হওয়ায় মা-বাবা এমন কাজ করেছে।

আনোয়ারা থানার সাব ইন্সপেক্টর মোমেন বলেন, বিষয়টি শুনার পর আমি ঘটনাস্থলে এসেছি, বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠিয়েছি। এদিকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব খোকনের

তীব্র শীতের রাতে রাস্তায় ফেলে গেল পাষণ্ড বাবা-মা, ছোট ভাইকে আগলে রেখেছে ৪ বছরের বোন

আপডেট সময় ০২:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫