ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু

খুব বিপদে আছি, কোথাও গেলে এক পাশে যুবদল দাঁড়ায়, আরেক পাশে ছাত্রদল: নাসীরুদ্দীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খুব বিপদে আছি। দিনের বেলায় কোথাও গেলে এক জায়গায় যুবদল এসে দাঁড় করায়, আরেক জায়গায় ছাত্রদল। এসে বলে— ভাই, আপনি এটা করেন না কেন? আমি তখন জিজ্ঞেস করি, আপনারা কোন দলের? ওরা বলে, কোনো দলই করে না। কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যায়— কেউ যুবদলের সেক্রেটারি, কেউ আবার ছাত্রদলের আহ্বায়ক।

এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় না। নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে শিক্ষার্থীদের জন্য আদর্শ ও নিরাপদ এক নগরীতে রূপান্তর করার অঙ্গীকার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নিশ্চিন্তে থাকতে পারে, পুষ্টিকর খাবার পায়, শান্তিতে ঘুমাতে পারে— সে পরিবেশ নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্কুল-কলেজে ভর্তি বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পিজি ও বারডেম হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী আসেন, কিন্তু সেখানে ভালো মানের খাবারের হোটেল ও থাকার উপযুক্ত ব্যবস্থা নেই। ফলে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। রমনা ও শাহজাহানপুর এলাকার দীর্ঘদিনের পানি, বিদ্যুৎ, সড়ক ও মাদকসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে পাটওয়ারী বলেন, সরকারি জমি যেগুলো দখল হয়ে আছে, সেগুলো উদ্ধার করে শিশুদের জন্য খেলার মাঠ এবং বয়স্কদের জন্য হাঁটা ও ব্যায়ামের উপযোগী পার্ক গড়ে তোলা হবে।

এ ছাড়া তিনি কাঁচাবাজারগুলোকে পরিকল্পিত ও আধুনিক রূপে সাজানো, পলাশী মার্কেটের মতো বহুতল মার্কেট নির্মাণ, নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, যানজট কমানো, পরিবেশদূষণ রোধে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনেকে আমাকে বলছেন, আমি নাকি শুধু মির্জা আব্বাসের বিরুদ্ধেই কথা বলি। কিন্তু আমি কী করব— তা বলি না। তাই আজ এসব বিষয় তুলে ধরলাম। এগুলো কি ভালো, আশাব্যঞ্জক প্রতিশ্রুতি নয়? আমরা কি মানুষের জন্য ভালো কোনো আশ্বাস দিচ্ছি না? তাহলে কি তারা এসব দেখেও দেখছে না, নাকি দেখেও চুপ করে থাকে?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

খুব বিপদে আছি, কোথাও গেলে এক পাশে যুবদল দাঁড়ায়, আরেক পাশে ছাত্রদল: নাসীরুদ্দীন

আপডেট সময় ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬