ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শন আরও কিছুদিন বিরোধী দলে থাকুন, সমালোচনা শিখে যাবেন নকআউটের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বিপাকে ইউরোপের বড় দলগুলো খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর, নতুন সিদ্ধান্ত সরকারের কড়াইলসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা চলতি বছরই দেশে ফিরব, বাধা-ষড়যন্ত্রে ভয় পাই না: শেখ হাসিনা চাঁদাবাজি-মাদকে ‘মার্কিন বাবু’ আটক, জিজ্ঞাসাবাদে মুক্ত

রাজাকাররা গ্রেপ্তার হওয়ার পরে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন: শামীম কায়সার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়যন্তরমন্তর ঘরেরমাধ্যমে রাজাকাররা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধারা রাজাকার হয়ে বের হয়েছিলেন বলে অভিযোগ করেছেন গাইবান্ধা৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। একই সঙ্গে এসব ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনাসেটিও জানতে চেয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খানের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দেন এমপি শামীম কায়সার লিংকন।

এমপি শামীম কায়সার লিংকন বলেন, বিগত ১৭ বছরে আমাদের এই গুমখুনআয়নাঘরের পাশাপাশি আরেকটা ঘর ছিল। এটা হল হীরকরাজার দেশের যন্তরমন্তর ঘরের মতো একটা ঘর ছিল। হীরকরাজার দেশে যেমন কৃষকদের যন্তরমন্তর ঘরে ঢুকিয়ে দেওয়া হত। এরপর বের হওয়ার পর যে মন্ত্র শিখিয়ে দেওয়া হত তারা সেটিই বলত। তেমনিভাবে আমার এলাকাসহ বিভিন্ন এলাকা, আমি প্রমাণসহ দিতে পারবএমনও হয়েছে ২০০৯ সাল পর্যন্ত তাকে মুক্তিযোদ্ধা হিসেবে কেউ চিনত না, রাজাকার হিসেবেও চিনত না। কিন্তু ২০০৮ সালের পর তাকে রাজাকার বানানো চেষ্টা করা হয়েছে। আবার অনেকে সত্যিকার রাজাকার ছিলেন। কোনো এক অজানা কারণে তারা গ্রেপ্তার হওয়ার পরে কিছুদিন পর দেখা গেছে তারা মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন

তিনি বলেন, আপসে যখন সমঝোতা হয়ে যায়, রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যেত ওই মেশিনের মাধ্যমে, আবার মুক্তিযোদ্ধা আপস না করলে রাজাকার হিসেবে বের হতেন। এই যে ১৭ বছরে ফ্যাসিস্টের আমলে যন্তরমন্তর ঘরের মাধ্যমে যেসব রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়েছেন এবং মুক্তিযোদ্ধারা রাজাকার হয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা?

প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেন, অমুক্তিযোদ্ধা যারা বিভিন্নভাবে তালিকাভুক্ত হয়েছেন, তাদের ব্যাপারে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছি। এ ধরনের মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি এবং তাদের অবৈধ সুবিধা নিয়ে কাজ করছি। আশা করি, অল্প দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে এর সংখ্যাও বলতে পারব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ?

রাজাকাররা গ্রেপ্তার হওয়ার পরে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন: শামীম কায়সার

আপডেট সময় ০৪:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬