ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার পথ এড়াতে কি ইচ্ছাকৃত ড্র পর্তুগালের? ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়াল হাজার লেবাননে অভিযানে প্রাণ গেল ইসরায়েলি প্লাটুন কমান্ডারের ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শন আরও কিছুদিন বিরোধী দলে থাকুন, সমালোচনা শিখে যাবেন নকআউটের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বিপাকে ইউরোপের বড় দলগুলো

রাজনীতিতে নীতির চেয়ে কৌশলই কি বেশি প্রাধান্য পাচ্ছে?: বিএনপিকে ইঙ্গিত করে প্রশ্ন মামুনুল হকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

এবার জাতীয় সংসদের সরকারি দল বিএনপির অতীত ও বর্তমান অবস্থান তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। দলটি সবচেয়ে বেশি ঘোলা করে পান করে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে ১৯৯১ সালের শুরুর দিকের রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করিয়ে দেন মামুনুল হক। তার ভাষ্য অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতায় সে সময় সবচেয়ে জোরালো সাংবিধানিক ও আইনি আপত্তি তুলেছিল বিএনপি। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক চাপের মুখে একই দলই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করে।

মামুনুল হক আরও উল্লেখ করেন, ২০১৪২০২৪ পর্যন্ত আবার সেই দলটিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে। এই ধারাবাহিক অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেনরাজনীতিতে নীতির চেয়ে কৌশলই কি বেশি প্রাধান্য পাচ্ছে?

তার পোস্টের শেষাংশে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, যারা বারবার অবস্থান বদলায়, তারাই রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করে। এ বিষয়ে জনমত জানার আহ্বানও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজনীতিতে নীতির চেয়ে কৌশলই কি বেশি প্রাধান্য পাচ্ছে?: বিএনপিকে ইঙ্গিত করে প্রশ্ন মামুনুল হকের

আপডেট সময় ১২:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬