ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে, ঢাকা সফরে আগ্রহী আমিরাত প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে শিগগিরই সরকারি সফরে ঢাকা আসার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে শেখ মোহাম্মদ কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নিহত হওয়ায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

চিঠিতে ইউএই প্রেসিডেন্ট দুই দেশের অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণ সাদরে গ্রহণ করে সুবিধাজনক প্রথম সুযোগেই ঢাকা সফরের ইচ্ছার কথা জানান।

শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেন, তার এই সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য—এই দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী ভিত্তি দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে, ঢাকা সফরে আগ্রহী আমিরাত প্রেসিডেন্ট

আপডেট সময় ১২:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬