ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে মন্ত্রণালয়ের পোস্ট, ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যা কিছুই করুক, আত্মসমর্পণ না করার ঘোষণা কিউবার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত-চীন বিশ্বজুড়ে অভিবাসন ভিসার আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ: রুহুল কবির রিজভী এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ হাসিনার সেই ঘর এখন ‘মুনসুন থিয়েটার’, যা বললেন ফারুকী লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন বাংলাদেশি যুবক

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত: তাহের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবির সঙ্গে একমত জামায়াত বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘নুরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’ তিনি বলেন, ‘নুরের ওপর হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা অতীতের সরকারের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির সঙ্গে আমরাও একমত।’ এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনাকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের মারধরে আহত হন নুরুল হক নুর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে মন্ত্রণালয়ের পোস্ট, ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত: তাহের

আপডেট সময় ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫