ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের, ভিডিও ভাইরাল আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ উড়িয়ে দিতে ইরানকে ‘সুপারসনিক মিসাইল’ তৈরিতে সহায়তা করেছে রাশিয়া ‘ইরানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের ভিত গুঁড়িয়ে দেবে, নরক থেকে পালাতে পারবে না’ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আসিফ মাহমুদ কোন দুর্নীতি করে নাই! শুধু জিজ্ঞেস করেন জামায়াতের আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছাড়ে নাই?: রাশেদ খাঁন ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের বন্যা নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

নুর সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়, মাংসের বড় টুকরাগুলিও পায়: প্রিন্স মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

গত শুক্রবার (৩০ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন।

নুরের প্রসঙ্গে শোবিজ অঙ্গনের একাধিক তারকাকেও কথা বলতে দেখা গেছে। যে তালিকায় রয়েছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদও। নুরকে নিয়ে বছর কয়েক আগে একটি পোস্ট দিয়েছিলেন প্রিন্স মাহমুদ। ওই পোস্টের একটি স্ক্রিনশট নিজের ফেসবুকে ফের প্রকাশ করেছেন তিনি।

গতকাল শনিবার পোস্ট করা প্রিন্স মাহমুদের ওই স্ক্রিনশটে লেখা, ‘নুর যেন একান্নবর্তী পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়, আবার মাংসের বড় টুকরাগুলিও পায়।’ প্রিন্স মাহমুদের পোস্টে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদের। একজন মন্তব্য করেন, ‘নুরের মাইর খাওয়া এবং দেওয়াও একটা ডিপ পলিটিক্স।’ অন্য একজন লেখেন, ‘ছিঁচকে লোভের জন্য সে নিজেকে সামলে নিতে পারে নাই।’

কেউ কেউ দুঃখপ্রকাশও করেছেন এ ঘটনায়। উল্লেখ্য, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাকের হাড় ভেঙে গেছে। তার চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে। তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের, ভিডিও ভাইরাল

নুর সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়, মাংসের বড় টুকরাগুলিও পায়: প্রিন্স মাহমুদ

আপডেট সময় ১২:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫