ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এবং ইমেইলে এই নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে নোটিশে বলা হয়েছে, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সংবিধান সংশোধন ও নতুন আইন প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে। যাতে দলগুলো সময়মতো প্রস্তুতি নিতে পারে। নোটিশে আরও বলা হয়েছে, ১৫ কার্যদিবসের মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বার্থে রিট দায়ের করা হবে।

নোটিশে বলা হয়, বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে প্রতিফলিত হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় কমসংখ্যক ভোট পেয়েও প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে বিপুলসংখ্যক ভোট কোনোভাবেই সংসদে প্রতিফলন পাচ্ছে না। এতে জনগণের ভোটের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে এবং সংসদে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটছে না।

পিআর পদ্ধতি বহু উন্নত গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন ধরে সফলভাবে চালু রয়েছে। যার মধ্যে রয়েছে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

আপডেট সময় ০২:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫