ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি ইমরান খানের মুক্তি ও চিকিৎসা দাবি জানালেন পাইলট সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: নায়িকা পপি ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে আলিফের আকুতি লাখ টাকায় সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশুপুত্র উদ্ধার বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, ‘অসাধারণ চুক্তি’ বললেন সার্জিও গোর নেপালে লাশের মিছিল: মর্গে জায়গা নেই, গণকবর দেওয়া শুরু চলমান উত্তেজনার মধ্যেই মক্কা প্যাক্টের প্রথম বৈঠক আজ, অংশ নেবেন যারা হামলার জবাবে জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান সদ্যবিবাহিত ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবাও

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে আলিফের আকুতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।জীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে এমন আকুতি জানিয়েও শেষরক্ষা হলো না স্পেনপ্রবাসী বাংলাদেশি ইউসুফ হাসান আলিফের (২৭) স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এই তরুণ। রোববার (৩০ আগস্ট) মাদ্রিদের আরগানজুয়েলা জেলার মেট্রো পালস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস ১৭ নম্বর সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। ভাগ্যের চাকা ঘোরানোর আশায় কিছুদিন আগে তিনি স্পেনে পাড়ি জমান। দেশটির নতুন নিয়মে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র দুই দিন আগে তিনি কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেলটি নিতে গ্যারেজে যান আলিফ। এ সময় হঠাৎ একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হলে মুহূর্তেই গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। এতে আলিফসহ তার দুই সহকর্মী অগ্নিদগ্ধ হন। আগুনের ভয়াবহতা ও ধোঁয়ায় গ্যারেজের ভেতরে আটকা পড়ে শ্বাসকষ্টে ভুগছিলেন তারা। শেষ মুহূর্তে সহকর্মীদের কাছেআমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছেবলে আকুতি জানান আলিফ। তবে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে স্থানীয় জরুরি সমন্বয় কেন্দ্র মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ফাইটাররা গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস বের করে দেন। নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে গ্যারেজে থাকা অন্যান্য ইলেকট্রিক বাইসাইকেলও বাইরে সরিয়ে নেওয়া হয়। পরে ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফ হাসান আলিফকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে দগ্ধ তার অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র দুই দিন আগে ওয়ার্ক পারমিট পাওয়ার পর নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন আলিফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন পূরণের আগেই মাদ্রিদের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিভে গেল গাজীপুরের এই তরুণের জীবন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে আলিফের আকুতি

আপডেট সময় ১০:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬