ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় নানীর জা’না’জা পড়তে গিয়ে স’ড়ক দু’র্ঘটনা’য় প্রা’ণ গেল নাতির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

ভোলার সড়ক দুর্ঘটনায় মোঃ সিয়াম (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সিয়াম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ড মুন্সিবাড়ির বাসিন্দা মোঃ বাবুল মুন্সির ছেলে। সে স্থানীয় কাচিয়া চৌমুহনী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন উপশাখার দায়িত্বশীল কর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম তার বাবা-মায়ের সঙ্গে নানীর জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে লালমোহনের ফরাজি দোকানের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে সিয়াম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবা বাবুল মুন্সিও গুরুতর আহত হয়।

অকালপ্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

ভোলায় নানীর জা’না’জা পড়তে গিয়ে স’ড়ক দু’র্ঘটনা’য় প্রা’ণ গেল নাতির

আপডেট সময় ০৯:২৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫