ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেষবারের মতো ‘ফিরোজায়’ বেগম খালেদা জিয়া মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ তাঁর গুলশানস্থ বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িটি ফিরোজায় প্রবেশ করে।

আজ সকাল ৯টার একটু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা।

পরে তাঁকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষবারের মতো ‘ফিরোজায়’ বেগম খালেদা জিয়া মরদেহ

আপডেট সময় ০৯:৫১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫