ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা! শাকসু নির্বাচন বন্ধ হলে সারা দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি ছাত্রশিবিরের

ভারতে চলন্ত গাড়িতে নারীকে ২ ঘণ্টা পালাক্রমে ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

এবার ভারতে চলন্ত গাড়িতে প্রায় আড়াই ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে হরিয়ানার ফরিদাবাদে ঘটেছে এই বর্বরোচিত ঘটনা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন ওই নারী। এ সময় দুই যুবক তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি গাড়িতে তোলে। কিন্তু ভ্যানগাড়িটি তার বাড়ির দিকে না গিয়ে গুরগাঁও সড়কের দিকে চলে যায়।

অভিযোগ অনুযায়ী, প্রায় আড়াই ঘণ্টা ধরে চলন্ত গাড়ির ভেতর অভিযুক্তরা তাকে বারবার ধর্ষণ করে। নারী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে ভোর প্রায় ৩টার দিকে ফরিদাবাদের এসজিএম নগরের রাজা চকের কাছে চলন্ত গাড়ি থেকে তাকে রাস্তায় ছুড়ে ফেলা হয়। এতে তার মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় ওই নারী বারবার তার বোনকে ফোন করার চেষ্টা করেন। পরে বোনের সঙ্গে যোগাযোগ হলে পুরো ঘটনার কথা জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মুখে ১০-১২টি সেলাই দিতে হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি গভীর মানসিক আঘাতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, এখনো তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীর বোন অভিযোগে জানান, ঘটনার আগের দিন রাত সাড়ে ৮টার দিকে ওই নারী তাকে ফোন করে জানান, মায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি এক বান্ধবীর বাড়িতে যাচ্ছেন এবং তিন ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন।

পুলিশ জানায়, ওই নারী বিবাহিত, তার তিন সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের কারণে তিনি স্বামীর থেকে আলাদা থাকতেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের ব্যবহৃত গাড়িও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে, দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি

ভারতে চলন্ত গাড়িতে নারীকে ২ ঘণ্টা পালাক্রমে ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

আপডেট সময় ০৩:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫