ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটের জন্য যুদ্ধ ও দুর্ঘটনাকে দায়ী করলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ‘২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার’ ৩০ বছর চৌকাঠে ব্যবহার হওয়া বস্তুটি বিরল উল্কাপিণ্ড, মূল্য প্রায় ১ কোটি টাকা চাঁদার জন্য নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিও ভাঙচুর: রাশেদ খাঁন চুরির অভিযোগে রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরাল

জমি-বাড়ি নেই জামায়াত প্রার্থী ড.মাসুদের,পারিবারিক ঋণ ৪ লাখ ৫০ হাজার টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

এবার পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার আয়-ব্যয়ের বিস্তারিত।

হলফনামা অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে ড. শফিকুল ইসলাম মাসুদের মোট সম্পদের পরিমাণ ৪৪ লাখ ৭৭ হাজার ৯৬৪ টাকা। বার্ষিক আয় দেখানো হয়েছে ১০ লাখ ১২ হাজার ৮৩০ টাকা, যার বিপরীতে তিনি ৪৫ হাজার ৪২৫ টাকা আয়কর প্রদান করেছেন। তিনি হাতে নগদ রেখেছেন ৪৩ হাজার ২৫০ টাকা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জমা রয়েছে ১৬ লাখ ২৫ হাজার ২৯৩ টাকা।

পেশা হিসেবে তিনি নিজেকে পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন।এছাড়া বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ৩ লাখ ৫ হাজার টাকার। হলফনামায় তিনি আরও উল্লেখ করেন, তার কোনো জমি, বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট নেই। তবে পারিবারিকভাবে রয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকার হাতঋণ।

ড. শফিকুল ইসলাম মাসুদের স্ত্রীর পেশা চিকিৎসক। সর্বশেষ আয়কর বিবরণী অনুযায়ী তার স্ত্রীর বার্ষিক আয় ৬ লাখ ৪১ হাজার ৮৭৫ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১২ লাখ ২৩ হাজার ৪৪৩ টাকা। হলফনামা অনুযায়ী, ড. শফিকুল ইসলাম মাসুদের রয়েছে ১ লাখ ৩৮ হাজার টাকার ইলেকট্রিক পণ্য এবং ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্র।

তবে তার বা পরিবারের নামে কোনো যানবাহন বা ব্যক্তিগত গাড়ি নেই। আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে ,ব্যবসা থেকে আয় ৫ লাখ ২ হাজার ৮৩০ টাকা ।পরামর্শক হিসেবে আয় ৪ লাখ ৮০ হাজার টাকা ।অন্যান্য আয় ৩০, ০০০/- টাকা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

জমি-বাড়ি নেই জামায়াত প্রার্থী ড.মাসুদের,পারিবারিক ঋণ ৪ লাখ ৫০ হাজার টাকা

আপডেট সময় ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫