ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত্যু ছাড়াল ১ হাজার ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগসহ ৯ দাবি জামায়াতের রাস্তার পাশে বাস থামিয়ে রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: ট্রাফিক কমিশনার স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার ইরানের হামলায় ১ হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত প্রধানমন্ত্রী অবশ্যই ভারত যাবেন, আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী মানবতার স্বার্থে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

বেগম জিয়ার মৃত্যুতে হাসিনার শোকবার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ কি না, সন্দেহ বার্গম্যানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

‘খালেদা জিয়ার বয়স এখন আশির ওপরে। রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়স তো আশির ওপরে। এমনিই তো সময় হয়ে গেছে। তাঁর মধ্যে অসুস্থ। এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই।’ — কথাগুলো পতিত স্বৈরাচার শেখ হাসিনার, বলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। তৎকালীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়েই বলেছিলেন কথাগুলো।

সেই হাসিনা গতকাল খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন। শুধু তিনি একাই নন, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও শোকবার্তা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে। তবে এসব কথা ‘ভণ্ডামির বহিঃপ্রকাশ’ কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডেভিড বার্গম্যান। সম্প্রতি সামাজিক যোগাযোম মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই কথা জানান তিনি। খালেদা জিয়া ও শেখ হাসিনার দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল। শুরুতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সময়ের সঙ্গে তা তীব্র বৈরিতায় রূপ নেয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ‘দ্য ব্যাটলিং বেগমস’ নামে পরিচিতি পায়।

বিশেষ করে ২০০৮ সালের পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দ্বন্দ্ব রাজনৈতিক সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রোশে পরিণত হয়। এর ফল হিসেবে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, বালুর ট্রাক দিয়ে বাসভবন অবরুদ্ধ করা, একের পর এক মামলা এবং শেষ পর্যন্ত কারাবরণের মুখে পড়তে হয়। এর সঙ্গে সময়ে সময়ে উস্কানিমূলক বক্তব্য তো ছিলই। এসব ঘটনাকে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখেছে।

এত কিছুর পর খালেদা জিয়ার মৃত্যুতে সেই শেখ হাসিনা গতকাল শোকবার্তা জানান। তবে এমন কিছুকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান দেখছেন বেশ সন্দেহের চোখে। তিনি সম্প্রতি এক পোস্টে অতীতের ইতিহাস তুলে ধরে জানান, ‘খালেদা জিয়াকে কারাবন্দি করার চেষ্টা সফল হলেও আওয়ামী লীগের বিএনপিকে ভেঙে ফেলার আপ্রাণ চেষ্টাটা আলোর মুখ দেখেনি। এত কিছু করার পর খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তা আর উদার মন্তব্যগুলোকে কীভাবে দেখা হবে? মহানুভবতা ও সৌজন্যের নিদর্শন? নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির বহিঃপ্রকাশ? কে জানে, হয়তো এটা এই দুয়েরই মিশ্রণ!’ উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা

বেগম জিয়ার মৃত্যুতে হাসিনার শোকবার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ কি না, সন্দেহ বার্গম্যানের

আপডেট সময় ১১:৪৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫