ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে অপহরণ ও পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা ‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার

বাউফলে এলজিইডি অফিসে ঠিকাদারদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অফিসে দুই ঠিকাদার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে এলজিইডি ভবনের চতুর্থ তলায় সার্ভেয়ার জহিরের কক্ষে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে ঠিকাদার ওয়াসিম, রুহুল, সার্ভেয়ার জহির এবং এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস আহত হন। গুরুতর আহত দুইজন—ওয়াসিম ও রুহুল—কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স শেখ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত ১ কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকার আধুনিক মানের আইসিটি ফ্লোর নির্মাণ কাজ উপজেলা পরিষদের পঞ্চম তলায় চলমান রয়েছে। ওই প্রকল্পে উপ-ঠিকাদার হিসেবে ওয়াসিম, রুহুল, জহির ও আব্বাস যৌথভাবে কাজ করছিলেন।

বিল ভাগাভাগি নিয়ে ওয়াসিম ও রুহুলের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্যান্যরাও জড়িয়ে পড়েন এবং আহত হন।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে চাইলে আহত ব্যক্তিরা কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, “আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে গেছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে অপহরণ ও পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ বিএনপির বিরুদ্ধে

বাউফলে এলজিইডি অফিসে ঠিকাদারদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় ০৬:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫