ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

আপা আর আসবে না, কাকাও আসবে না: এসপি সানতু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৮৪৮ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেছেন, ‘যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন-আপা আর আসবে না, কাকাও আসবে না।’ মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসপি সাইফুল ইসলাম সানতু আরও বলেন, ‘৫ আগস্টের পর তাদের পরিকল্পনা থেমে নেই। তাদের হাতে প্রচুর অর্থ, তারা চেষ্টা করছে আমাদের বিভ্রান্ত করতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে একটি দলকে আরেক দলের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই-ভেতর থেকে ঐক্য ভেঙে দেয়া। এটি সাইবার যুদ্ধের অংশ, যেখানে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না। একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুদ্ধ করেছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না।’

এসপি সানতু বলেন, ‘আপনাদের সঙ্গে সঙ্গে আমাদের, যারা প্রশাসনে রয়েছি, তাদেরও একই পরিণতি বরণ করতে হবে। যদি আপনারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে মুক্ত রাখতে চান, তবে ঐক্যবদ্ধ হতে হবে।’

এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

আপা আর আসবে না, কাকাও আসবে না: এসপি সানতু

আপডেট সময় ১১:৫১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫