ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ইমাম-মুয়াজ্জিনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর এলাকায় সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হারাগাছ পৌর বিএনপি।

অভিযুক্ত বিএনপি নেতা সাইদুল ইসলাম রঞ্জু হারাগাছ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তাকে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত শুক্রবার (২১ আগস্ট) রাতের নোটিশে বলা হয়, পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার কথা বলে সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

এতে আরও বলা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে এমন আর্থিক লেনদেনের অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু বলেন, সরকারি ভাতা প্রদানের নামে দলীয় পরিচয়ে টাকা নেওয়া অপরাধ। এ বিষয়ে একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে।

তিনি জানান, অভিযোগের পর পৌর বিএনপির নেতারা বিষয়টি নিয়ে তদন্ত করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সাইদুল ইসলাম রঞ্জুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমিনের দাবি, সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি নেতা রঞ্জু তাদের তিনজনের কাছে ৩৪ হাজার টাকা দাবি করেন। পরে কথাবার্তার একপর্যায়ে ৩০ হাজার টাকা দিলে নাম তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়।

তার ভাষ্য, তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রথমে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। বাকি টাকা কয়েকদিন পর দেওয়ার কথা ছিল। তবে দলীয় পরিচয়ে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর পরদিন রঞ্জু ওই টাকা ফেরত দেন।

এ ঘটনায় অভিযুক্ত সাইদুল ইসলাম রঞ্জুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কারণ দর্শানোর জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পৌর বিএনপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ইমাম-মুয়াজ্জিনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

আপডেট সময় ০৫:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬