ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ ১৩৩ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের তরুণ হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে দেশের নাম ও সম্মান উজ্জ্বল করছেন। এটি বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

তিনি বলেন, ‘কোরআনকে ধারণ করে যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। তাদের অর্জনকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।’

হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার সাফল্যের খবর পেয়ে পীর সাহেব চরমোনাই তাকে, তার উস্তাদ আর রায়হান মাদরাসার প্রিন্সিপাল মুফতি কাইয়ুম মোল্লা এবং তার বাবা মাওলানা নুরুল আমিনকে চরমোনাইতে আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চরমোনাই জামেয়ার উস্তাদরা উপস্থিত ছিলেন।

এদিকে, একই প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছেন পীর সাহেব চরমোনাই। নারী বিভাগে বিজয়ীদের কাছেও সংবর্ধনাপত্র পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের

আপডেট সময় ০৫:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬