ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী সেন্ট মার্টিন–শাহপরীর দ্বীপে ভেসে এলো ৩ অর্ধগলিত মরদেহ ‘অবৈধ’ ইসরায়েলিদের তৈরি পণ্য নিষিদ্ধ করল আয়ারল্যান্ড আর্জেন্টিনা–মিশর বিতর্কে মুখ খুলল ফিফা ৬ মিনিট সময় পেলে তুমি কী করবে? জবাবে মামদানি বললেন, মিসরের ডাকাতির শিকার হওয়ার রিপ্লে দেখব শিল্পচর্চাকেই নিজের স্বপ্নপূরণের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি: সালমান মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট বিশ্বকাপে জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রকে তুলোধোনা করলেন ইরানের প্রেসিডেন্ট

শ্রমিক লীগ নেতাকে পেয়ে উত্তেজিত জনতার মারধর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

এবার ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসিরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের আগে জনতার হাতে তাকে মারধরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকার একটি মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে জনগণ গোলাম মো. নাসিরকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পল্লবী থানায় হস্তান্তর করে। খবর পেয়ে রাতেই ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে সকালে ফরিদপুরে নিয়ে আসে।

তাকে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শামসুল আজম বলেন, ‘পল্লবী থানা থেকে রাতেই ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসে। তবে মারধরের ভিডিও এবং কারা তাকে মারধর করেছে সে বিষয়টি জানা নেই।’

শ্রমিক লীগ নেতা নাসিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগসহ স্থানীয় কোতোয়ালি থানায় কয়েকটি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি

শ্রমিক লীগ নেতাকে পেয়ে উত্তেজিত জনতার মারধর

আপডেট সময় ০৪:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫