ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব ওসমান হাদির কবরে প্রতিদিন ক্ষমা চাইতে যান এক শহীদের বাবা নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং গোয়ালন্দে তিন হাজার টাকায় ভাড়াটে খুনি দিয়ে বড় ভাইকে হত্যা: পুলিশ হালান্ডের নতুন লুকে প্রেমিকার আক্ষেপ, বললেন ‘কান্না পাচ্ছে’ ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণাই সামরিকভাবে পরাজয়ের স্বীকারোক্তি: আইআরজিসি বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে: ডা. শফিকুর রহমান চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে: এটিএম আজহারুল ২০ বছর পর যে দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোচিং সেন্টারে শেখ মুজিবুরের শোক দিবসের আয়োজন, ২ শিক্ষক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করায় কোচিং সেন্টারের দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে আটকরা হলেন উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে সারোয়ার জাহান নাঈম (৪০) এবং ঝাউগারচর হাজী আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে রাসেল শিকদার (৩২)।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে হোসেন্দী পূর্বপাড়া এলাকার ওই কোচিং সেন্টারে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে আওয়ামী লীগের কিছু কর্মী। মিলাদ শেষে গণভোজের জন্য রান্না করা খিচুড়ি বিতরণ করা হচ্ছিল।

খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় দুজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এদিকে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

কোচিং সেন্টারে শেখ মুজিবুরের শোক দিবসের আয়োজন, ২ শিক্ষক আটক

আপডেট সময় ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫