ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু, জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম।

সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে তিনি বলেন, “দীর্ঘ এক বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে বলে আমরা আশাবাদী।”

সাদিক কায়েম আরও বলেন, “আজকের প্রেস কনফারেন্সে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবের সব শহীদকে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। একই সঙ্গে আমরা গাজীদের জন্যও দোয়া করছি, যারা বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী।”

তিনি জানান, ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী এবং স্বাধীন এক্টিভিস্টরা রয়েছেন। প্যানেলটি একটি ইনক্লুসিভভাবে গঠন করা হয়েছে। সাদিক আশা প্রকাশ করেন, এই নির্বাচন প্রাণবন্ত হবে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন উদ্দীপনা তৈরি হবে।

সাদিক বলেন, “আমাদের লক্ষ্য হলো—জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে বিশ্ববিদ্যালয়কে সাজানো। ইনশাআল্লাহ, আমরা এ লক্ষ্য পূরণ করতে সক্ষম হবো।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু, জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সাদিক কায়েম

আপডেট সময় ১০:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫