ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ খরচে ওমরায় পাঠানো সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

এবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। তার কান্নায় কেঁদেছিল পুরো দেশ। সেই ঘটনা নজরে এসেছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। নিজ খরচে তিনি রইস উদ্দিনকে সৌদি আরব পাঠান পবিত্র ওমরাহ পালন করতে। সেই রইস উদ্দিন ওমরাহ করে ফিরে এসেছেন। আর তার আমন্ত্রণে অপু বিশ্বাস আজ গিয়েছেন তার গ্রামের বাড়িতে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) অপুর ফেসবুক আইডি থেকে একটি লাইভ করা হয় যেখানে অপু বিশ্বাসকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন ছিলেন। রইস উদ্দিনকেও দেখা যায় অপু বিশ্বাসকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যেতে। আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায়।

লাইভের ক্যাপশনে অপু লিখেছেন, রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ। অপুর লাইভে মন্তব্য করতে দেখা গেছে অনেক ভক্ত অনুরাগীকে। কেউ লিখেছেন, ভালোবাসার একটা মানুষ। কারো মন্তব্য, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ভালো থাকুন।

অপুকে ধন্যবাদ জানিয়ে কেউ লিখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। অপু বিশ্বাসের জন্য দোয়া চেয়ে একজন লিখেছেন, মাশাল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের জীবনের সব অশান্তি, বিপদ এই উছিলায় দূর করুক।
আমিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজ খরচে ওমরায় পাঠানো সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

আপডেট সময় ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫