ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবে প্রবাসীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

এবার প্রবাসী বাংলাদেশিরা এখন পাসপোর্ট ছাড়াই ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন। জন্মনিবন্ধন সনদ, ছবি এবং তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়া যাবে। বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করে এই শর্ত শিথিল করা হয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষর করা সংশোধিত এসওপি থেকে এ তথ্য জানা গেছে।

সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসরত এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি হওয়ার প্রত্যয়নপত্র জমা দিলেই চলবে।এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই জমা দিতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফরম-২(ক); চট্টগ্রাম বিভাগের ৫৬টি বিশেষ এলাকাভুক্ত উপজেলা/থানার জন্য অতিরিক্ত তথ্য সংবলিত বিশেষ ফরম; বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফাইড); পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি; এবং পাসপোর্টের কপি অথবা তিন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র।

এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের মধ্যে রয়েছে- আবেদনকারীর পিতা-মাতার এনআইডি বা জন্মনিবন্ধন সনদের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ড্রাইভিং লাইসেন্স বা টিন সনদ, বিয়ে সনদ ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ এবং ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদের কপি।

প্রয়োজনীয় অন্যান্য দলিলাদি সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়ার কথাও বলা হয়েছে এসওপিতে। সেটি সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে তা জমা দেওয়া যাবে। বর্তমানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, কুয়েত, কাতার ও মালয়েশিয়া-এই নয়টি দেশের ১৬টি দূতাবাসের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। ইতোমধ্যেই এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবে প্রবাসীরা

আপডেট সময় ১০:২৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫