ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন অতিষ্ঠ করে দেব: সিলেটের ডিসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬৪৫ বার পড়া হয়েছে

সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, জনগণ ও সরকার একসাথে থাকলে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে। একইসঙ্গে স্থায়ী সমাধানের মাধ্যমে আর কোনো লুটপাট বা চুরির ঘটনা ঘটতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

তিনি বলেন, “এ মুহূর্তে আমরা ঘটনার প্রকৃত অবস্থা জানার চেষ্টা করছি। আমাদের প্রধান কাজ হচ্ছে—চুরি হওয়া পাথর দ্রুত উদ্ধার করে পুনঃস্থাপন করা। কেন তারা এ কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে সিলেট থেকে কোনো পাথর চুরি না হয় সে বিষয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ডিসি আরও জানান, লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং অপরাধের ধরণ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “সব কাজেই চ্যালেঞ্জ থাকবে, তবে জনগণ আর সরকার যদি পাশে থাকে, তাহলে কোনো গোষ্ঠীর অপশক্তিই সাদাপাথরসহ সিলেটের পর্যটন এলাকার ক্ষতি করতে পারবে না।”

এ সময় দুদকের তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, “প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।”

পরে জেলা প্রশাসক ভোলাগঞ্জ জিরো পয়েন্ট, ভোলাগঞ্জ নদীপথ ও ব্যাংকার এলাকা ঘুরে দেখেন এবং সাদাপাথরের লুট হওয়া স্থানসমূহ পরিদর্শন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন অতিষ্ঠ করে দেব: সিলেটের ডিসি

আপডেট সময় ০৭:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫