ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে! মেসির সঙ্গে তর্ক, কেন ‘এক্স’ সংকেত মিশর কোচের? ‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে সরকার’— জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো

মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছে সুপারস্টার থালাপতি বিজয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

এবার ভারতের দক্ষিণে তামিলনাডু থেকে উঠছে এক নতুন রাজনৈতিক ঝড়। জনপ্রিয় অভিনেতা ও তরুণদের আইডল থালাপতি বিজয় এবার সিনেমার পর্দা ছেড়ে সরাসরি রাজনীতির মঞ্চে আলোড়ন তুলেছেন। গেল বৃহস্পতিবার মাদুরাইয়ে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি ১৫ লাখ মানুষের বিশাল সমাবেশে বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে রাজনৈতিক যুদ্ধ ঘোষণার মাধ্যমে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, “গণতন্ত্রকে দুর্বল করে সমাজে বিভাজন ছড়িয়ে বিজেপি আজ ভারতের সবচেয়ে বড় আদর্শগত শত্রুতে পরিণত হয়েছে।” তিনি আরও জানান, বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই শুরু হয়েছে এবং এটি কেবল তামিলনাডুতেই সীমাবদ্ধ থাকবে না। থালাপতি বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে)-এর পক্ষ থেকে ঘোষণা দেন, তাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলো দ্রাবের মনেত্র কাজাগাম (ডিএমকে)। তিনি দাবি করেন, টিভিকে কোনো ভয় পায় না, কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায় না। পুরো তামিলনাডুর শক্তিই তাদের সঙ্গে আছে।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই, এএনআই, এনটিভি, হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে ইন্ডিয়ান এক্সপ্রেস—সবাই একসঙ্গে প্রকাশ করেছে বিজয়ের ঝড়ো ঘোষণা। বিশ্লেষকদের মতে, একজন সুপারস্টার রাজনীতিকের মুখে *‘ফ্যাসিবাদী বিজেপি’* শব্দ উচ্চারণ নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং জাতীয় রাজনীতিতে এক নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা। গত বছরের ২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই বিজয়ের দল টিভিকে তামিল রাজনীতিতে আলোড়ন তুলছে। সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার—এই চার মূলনীতিকে ভিত্তি করে দলটি গড়ে উঠেছে। যা বিজেপির মতাদর্শের সম্পূর্ণ বিপরীত।

সমাবেশে বিজয়ের প্রতিটি বক্তব্যের পর করতালি আর উল্লাসে ফেটে পড়েন লাখো মানুষ। মাদুরাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা দেন— “আমরা নীরব দর্শক নই, বিজেপির ফ্যাসিবাদ থামাতেই হবে।” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তামিলনাডু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই ঘোষণা দক্ষিণ ভারতের সীমানা ছাপিয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোড়ন তুলবে। একজন জনপ্রিয় তারকার দৃঢ় অবস্থান নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে বলেই তাদের অভিমত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে!

মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছে সুপারস্টার থালাপতি বিজয়

আপডেট সময় ১২:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫