ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

ভেবেছিলাম দেশটা আমেরিকা হবে, আদতে হলো পাকিস্তান: স্বাধীন খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় নাটক। তবে পর্দায় আগের মতো খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময়ে নিজের মতামত প্রকাশ করে অনুরাগীদের সংস্পর্শে থাকেন।

সম্প্রতি এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েন এ অভিনেতা। যদিও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন তিনি। রবিবার (২৪ আগস্ট) আরো একটি ফেসবুক পোস্ট করেছেন স্বাধীন খসরু। নিজের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন অভিনেতা।

যেখানে তাকে বলতে শোনা যায়, ‘হারানো স্মৃতি, পুরনো মোমবাতি, শুধু এক দীর্ঘশ্বাস। ভাবছিলাম দেশটা আমেরিকা হয়ে যাবে। আদতে হইলো পাকিস্তান। আফসোস! আফসোস!’ ভিডিওটির ক্যাপশনেও একই কথা লিখেছেন এ অভিনেতা। সেই সঙ্গে শেয়ার করার আহ্বানও জানিয়েছেন।

তার এ ভিডিও বার্তায় মন্তব্য করতে দেখা গেছে অনেক অনুরাগীকে। কেউ পক্ষে, তো কেউ বিপক্ষে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘পাকিস্তান হতে দিব না ইনশাল্লাহ।’ কারো মন্তব্য, ‘সঠিক বলছেন ভাই।’ কেউ আবার অভিনেতাকে কটাক্ষ করে লিখেছেন, ‘বিদেশে বইসা যেমন দেশপ্রেমিক সাজা যায় না। তেমনি বাংলাদেশ কে যে যাই বলুক চেঞ্জ হবে না।’

সম্প্রতি এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে বেশ তোপের মুখে পড়েন স্বাধীন খসরু। তার অনুরাগীরাও নানারকম প্রতিক্রিয়া দেখান এ বিষয়ে। শেষ পর্যন্ত অনুরাগীদের কাছে ক্ষমা চান স্বাধীন খসরু।

বিতর্কের মুখে পড়ে গত শুক্রবার রাতে ‘অনুশোচনা’ শিরোনামে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, আমি সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। আমার কথায়, যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

ভেবেছিলাম দেশটা আমেরিকা হবে, আদতে হলো পাকিস্তান: স্বাধীন খসরু

আপডেট সময় ০২:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫