ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমাদের দেশে নিউটন-আইনস্টাইনের অভাব নেই: শিক্ষামন্ত্রী উজানের বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, প্লাবনের ঝুঁকিতে উত্তরাঞ্চল পাকিস্তানের হামলার নিহতের তথ্য নিয়ে নতুন বিতর্কে মোদি সরকার পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে মোদি সরকার দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর মরদেহ ইনুর বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় আজ যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি   ‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’— সেই জ্যোতিষীকে কড়া খোঁচা নেইমারের চার বছর পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নির্বাচনে জয়ের পরও শপথ নিতে পারবেন না বিএনপি নেতা আসলাম চৌধুরী

পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনা উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে শামিম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামিম স্থানীয় বাসিন্দা মোখলেস হাওলাদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শামিম দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক জগ মটর চালু করে পানি সেচ করছিল।

এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার স্পর্শ করলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা দ্রুত তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, কিশোরের মৃত্যুতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমাদের দেশে নিউটন-আইনস্টাইনের অভাব নেই: শিক্ষামন্ত্রী

পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট সময় ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫