ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী ট্রাম্প-হেগসেথ যুদ্ধাপরাধী: মার্কিন কংগ্রেস সদস্য অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে অবস্থান ছাত্র-জনতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

এবার জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎আজ সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে সেগুনবাগিচায় কনকর্ড টাওয়ারের সামনে ‘বিপ্লবী ছাত্র জনতা’ ব্যানারে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’, ‘জুলাই রাজবন্দী’-সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে।

‎জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসায় সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেফতারের দাবি জানায়।

‎ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী

ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে অবস্থান ছাত্র-জনতার

আপডেট সময় ০২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫