ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেট, বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন আয় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মন্তব্য বিশ্বকাপের আলোচনায় কেপ ভার্দে, বাড়ছে মুসলিম সম্প্রদায়  ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: তথ্য উপদেষ্টা যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৯৪২ বার পড়া হয়েছে

এবার ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় গতকাল বুধবার আসাম রাইফেলসের সদস্যদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাদের। খবর রয়টার্স ও বিবিসির।

এদিকে সেনাবাহিনী দাবি করেছে, ‘বন্দুকযুদ্ধে’ যারা নিহত হয়েছেন তারা ‘উগ্রপন্থি’ ছিলেন। নিহত ব্যক্তিদের সম্পর্কে তাদের পরিবার বা আইনজীবীদের তরফে এখনও গণমাধ্যমে কিছু জানানো হয়নি।

সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ভারত-মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় ওই ‘সশস্ত্র উগ্রপন্থিরা’ যাতায়াত করছে এরকম খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল। আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে। সন্দেহভাজন উগ্রপন্থিরা সেনা সদস্যদের ওপরে গুলি চালালে পাল্টা গুলি চালায় আসাম রাইফেলস। আর তাতেই ১০ জন উগ্রপন্থি নিহত হয়েছে।

অভিযান থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ওই পোস্টে।

উল্লেখ্য, মণিপুর রাজ্যের অস্থিরতা গত দুই বছর ধরে বেড়েছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত ২৬০ জন নিহত হয়। ওই সহিংসতার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং এখনও সেনা মোতায়েন রয়েছে। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে উগ্রবাদীরা মণিপুরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর অভিযোগ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ

মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১০

আপডেট সময় ০৫:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫