ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল-জাপান

‘ডাক্তাররা ওষুধ কোম্পানি থেকে টাকা খাওয়ায় ২০% চিকিৎসাব্যয় বাড়ে’, বক্তব্যের তীব্র প্রতিবাদ ড্যাবের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৯১৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কর্তৃক চিকিৎসকদের নিয়ে দেওয়া মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বানও জানিয়েছে।

গতকাল শনিবার (৩০ আগস্ট) এক বক্তব্যে ডা. তাহের দাবি করেন, চিকিৎসকরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে আর্থিক সুবিধা নেন, যার ফলে চিকিৎসা ব্যয় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এ বক্তব্যকে ‘অপমানজনক’ এবং ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ড্যাব নেতৃবৃন্দ বলেন, এই ধরনের ঢালাও মন্তব্য চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারে এবং বিদেশে চিকিৎসা গ্রহণের প্রবণতা বাড়িয়ে তুলতে পারে। এ কারণে তারা ডা. তাহেরকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

জুলাই বিপ্লবসহ যেকোনো জাতীয় দুর্যোগে দেশের প্রয়োজনে চিকিৎসকরা সর্বাগ্রে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদেশের চিকিৎসকরা আমাদের আশেপাশের দেশের চিকিৎসকদের তুলনায় এখনও স্বল্প বেতনে জনগণের সেবা দিয়ে আসছে।

চিকিৎসকদের সম্মান রক্ষায় এবং দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সকলকে সুচিন্তিত ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানায় ড্যাব। সেইসাথে, চিকিৎসা পেশাকে কলঙ্কিত করার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠনটি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ড্যাব জানায়, তারা দেশের সাধারণ চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও চিকিৎসকদের মর্যাদা রক্ষায় ভবিষ্যতেও কাজ করে যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের

‘ডাক্তাররা ওষুধ কোম্পানি থেকে টাকা খাওয়ায় ২০% চিকিৎসাব্যয় বাড়ে’, বক্তব্যের তীব্র প্রতিবাদ ড্যাবের

আপডেট সময় ১২:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫