ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে তাদের এই কার্যক্রম মোকাবিলা করতে হবে। তাদের একটি অংশ এখনো রয়ে গেছে। আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তা বজায় রাখতে হবে। তিনি জানান, আগামী ৭ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রশিক্ষণ শুরু হচ্ছে। সেই দিনে প্রশিক্ষণ কার্যক্রম বড় করে প্রচার করা হবে এবং গণমাধ্যমকর্মীদেরও এতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, ক্ষমতায় আসার পর দেশের ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বার রাস্তাঘাট অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এতে দেশের বড় শহরগুলোতে তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ থাকলেও অনেকেই তা ব্যবহার না করে রাস্তাঘাট দখল করে। রাস্তার একটি অংশ অবরোধ হলেই পুরো শহরে যানজট বাড়ে এবং সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫