ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

আটঘরিয়ায় কলেজ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ২০ জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৭৩৮ বার পড়া হয়েছে

পাবনার আটঘরিয়া উপজেলায় একটি কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা পর্যন্ত চলা এসব সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উভয় দলের রাজনৈতিক কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ তপসিল ঘোষণা করে। মনোনয়নপত্র তোলার শেষদিন ছিল আজ বৃহস্পতিবার। দুপুরে বিএনপি সমর্থিত তিনজন অভিভাবক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিছুক্ষণ পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গিয়ে তাদের পক্ষের একজন প্রার্থীর জন্য মনোনয়নপত্র চাইলে, বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে জামায়াত ও এর অঙ্গসংগঠন ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দেবোত্তর বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করে এবং পরে উপজেলা জামায়াতের কার্যালয়ে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, কলেজ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রথমে জামায়াতপন্থীরা বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায়, এরপর সংঘর্ষে রূপ নেয়। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ

আটঘরিয়ায় কলেজ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ২০ জন

আপডেট সময় ১১:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫