ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয়: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৭০ বার পড়া হয়েছে

জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী জানান, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপির নয়। বিগত দিনে জাতীয় পার্টির অবস্থান ও কর্মকাণ্ডে প্রমাণ হয় এটি ভারতের কোনো রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল।’

গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী দাবি করে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয় পার্টি হচ্ছে সে দল যারা বিএনপির ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মী গুম ও নির্যাতনের দলের সহযোগী। ফ্যাসিবাদের সাথে জড়িত সবার বিচার করতে হবে।’ আওয়ামী লীগ ও তাদের দোসররা লুটপাটের টাকায় দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের প্রতিহত করতে জনগণকে আহ্বানও জানান বিএনপির এই নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত

জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয়: রিজভী

আপডেট সময় ০৫:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫