ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

বিএনপির নিশ্চিত জয় দেখেই ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে: বেবী নাজনীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট কন্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত দেখে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতির তৈরির চেষ্টা করা হচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী ১৭ বছর বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, কিন্তু কোনো লাভ হয়নি।

বিএনপি ষড়যন্ত্র মোকাবিলা করতে করতে আরও শক্তিশালী হয়েছে। বর্তমানেও ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। কারণ তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের ভোট। তারুণ্যের ভোটেই আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে বেবী নাজনীন এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজনের সঞ্চালনায় সমাবেশটি হয়। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ। সমাবেশে সৈয়দপুর রাজনৈতিক জেলা, কিশোরগঞ্জ উপজেলা, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। আর বিএনপি ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন করেছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে। তবে অনেক বাধা আসতে পারে। সে বাধাকে ভয় পায় না বিএনপি। বিএনপি দেশের জনগণকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং করবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় বসে আছে কবে নির্বাচন হবে। সেই নির্বাচনে ভোট দিয়ে তার গণতন্ত্র ফিরিয়ে আনবেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, কিছু লোক পিআর পিআর করছে। জনগণ পিআর কী বুঝে না। জনগণ ভোটের আসনভিত্তিক ফলাফল বুঝে। জনগণ ১৭ বছর তাদের ভোটাধিকার প্রদান করতে পারে নাই। তাই জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে নির্বাচন হবে, কবে তাদের ভোট দেবেন। দেশের মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

বিএনপির নিশ্চিত জয় দেখেই ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে: বেবী নাজনীন

আপডেট সময় ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫