ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

দেশ ত্যাগের আগে এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য জানিয়ে গেলেন জাকের আলী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

এবার সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে। এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে রোববার প্রথম বহরে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন দাসসহ একাধিক ক্রিকেটার, স্টাফরা।

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী অনিক জানিয়েছেন অংশগ্রহণ নয় বরং শিরোপাতেই চোখ বাংলাদেশের। তিনি বলেন, ‘দল শুধু অংশগ্রহণের জন্য যাচ্ছে না, বরং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে।’ দলের ইতিবাচক মানসিকতা এবং প্রস্তুতি বাংলাদেশকে ভালো খেলতে সাহায্য করবে বলেও বিশ্বাস করেন জাকের আলী।

জাকের আলী বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে আমাদের। এর জন্য ভালো প্রস্তুতিও নেওয়া হয়েছে। সবমিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, ওইরকম মাইন্ড সেট নিয়েই যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।

এবারের আসরে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ এ তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলংকা ও আফগানিস্তান।

প্রতিটি দল একে অপরের সঙ্গে গ্রুপ পর্বে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার সঙ্গে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু বাংলাদেশের। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটন দাসরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

দেশ ত্যাগের আগে এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য জানিয়ে গেলেন জাকের আলী

আপডেট সময় ১১:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫