ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসরাইলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা হুথিদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১০১৮ বার পড়া হয়েছে

এবার ইসরাইলের রামন বিমানবন্দর এবং নেগেভের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, চারটি ড্রোন দিয়ে ইসরাইলের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যস্তুতে হামলা চালানো হয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের।

এদিকে হুথি বিদ্রোহীরা জোর দিয়ে বলেছে, ইসরাইলি আগ্রাসন কখনোই তাদের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না কিংবা ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না।

তিনি বলেন, তিনটি ড্রোন রামন বিমানবন্দরে আঘাত করেছে আর চতুর্থ ড্রোনটি নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আঘাত করেছে। তার দাবি, সবগুলো ড্রোন সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

সারি বলেন, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করছে এবং সাহসের সাথে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করবে। তিনি জানান, ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের অবস্থানকে দুর্বল করার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে, ঠিক যেমনটি অতীতেও হয়েছে। গত কয়েক মাস ধরে, ইয়েমেন গাজার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইলে হামলা চালিয়ে আসছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

ইসরাইলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা হুথিদের

আপডেট সময় ০১:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫