ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার ওসির চোখে খেলনা, র‍্যাব গিয়ে বলল ‘গ্রেনেড’ ঠাকুরগাঁওয়ে দরিদ্রের আইনি লড়াইয়ে ভরসা লিগ্যাল এইড, এক মাসে নিষ্পত্তি ১৮৪ মামলা মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি ইরানের শাসনব্যবস্থা উৎখাতই ইসরায়েলের প্রধান লক্ষ্য: নেতানিয়াহু নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত বাংলাদেশের, আছে সুবিধা-অসুবিধা ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ? প্রশ্ন তাসনিম জারার

ভোট ‘এক বাক্সে’ আনতে ঐক্যের কাছাকাছি ইসলামি দলগুলো: রেজাউল করিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দলগুলোর ভোট ‘এক বাক্সে’ আনার ব্যাপারে ঐকমত্যের কাছাকাছি পৌঁছেছে ইসলামি দলগুলো বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম জানান, জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে জোটবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৫ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এ সময়, সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে, যা পুরানো বন্দবস্তে ফিরে যাবার ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি। সেইসাথে, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সারা না পেলে, জোটবদ্ধ আন্দোলনের কথাও জানান তিনি। যদিও একইসময়ে পৃথক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, এখনও যুগপৎ কোনও আন্দোলন বা কর্মসূচির সিদ্ধান্ত নেয়নি জামায়াত ইসলামী। তবে একই কর্মসূচির ঘোষণা দেন তিনিও।

জামায়াতের নায়েবে আমীর বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও, সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন তিনি। তবে এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সাথে আলোচনা চলছে বলে জানান জামায়াতে ইসলামীর এই নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার

ভোট ‘এক বাক্সে’ আনতে ঐক্যের কাছাকাছি ইসলামি দলগুলো: রেজাউল করিম

আপডেট সময় ০৩:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫