ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী

ভরাডুবি নয়, ডাকসু-জাকসুতে অনেক ভোট পেয়েছে ছাত্রদল: বুলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। তিনি বলেছেন, এ নির্বাচনে অনেক ছাত্রের ভোট পেয়েছে ছাত্রদল। সোমবার (১৫ সেপ্টেম্বর) মামলার হাজিরা দেওয়া শেষে ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।

বরকতউল্লা বুলু বলেন, ডাকসু-জাকসুতে ছাত্রদলের ভরাডুবি হয়নি। এ নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ৫ হাজার ৮০০ ভোট পড়েছে। এ ছাত্রদের সমর্থন ছাত্রদলের এসেছে। আর শিবির তো নিজ নামে নির্বাচন করেনি। তারা সম্মিলিত একটা পরিষদের নামে নির্বাচন করেছে। আর এ ছেলেরা তো ছাত্রলীগের ব্যানারে গত ১০ থেকে ১৫ বছর হলে ছিল। শেখ হাসিনার হালুয়া-রুটি ও মাখন যা ছিল খেয়েছে। এখন এরা যারা গেল আন্দোলনের দাবিদার, তাদের অনেকেই তো ছাত্রলীগের পদেও ছিল।

তিনি বলেন, আপনি একটি দল করবেন, অথচ অন্যদলে ঢুকে গুপ্তচরবৃত্তি করবেন। এটা কেমন রাজনৈতিক নৈতিকতা? ২০১৫ সালের পর ক্যাম্পাসে আত্মগোপনে যাওয়ার আগে শিবির নির্যাতিত হয়েছে বলে দাবি করে দলটি। এ বিষয়ে আপনার মন্তব্য কী? এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন, তাদের বয়স ২৪-২৫ বছর হবে। ২০১৫ সাল তো আজ থেকে ১০ বছর আগে হবে। তখন তাদের বয়স তো ১২-১৪ বছর ছিল। তখন তারা আন্দোলনে গেলো কীভাবে?

ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডাকসুতে ছাত্রদলের পরাজয় হয়নি। তারা একজনও হলে থাকতে পরেনি। ক্যাম্পাসে ঢুকতে পারেনি। ক্লাস করতে গেলেও ভয়ে ছিল। এ ১০ মাস আমরা ক্যাম্পাসে গিয়েছি। এতেই ৫ হাজার ৮০০ ছাত্রের সমর্থন পেয়েছি। এটা বিশাল ব্যাপার। নিজের নির্জন কারাবাসের স্মৃতিচারণ করে তিনি বলেন, একদিন আমাকে হঠাৎই কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে বদলি করে দেওয়া হয়৷ সেখানে একটি ভবনে আমি একা ছিলাম। একাকী একটি ভবনে অনেকদিন নিঃসঙ্গ অবস্থায় কাটাতে হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

ভরাডুবি নয়, ডাকসু-জাকসুতে অনেক ভোট পেয়েছে ছাত্রদল: বুলু

আপডেট সময় ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫