ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী

কাতারে ইসরায়েলি হামলা: বন্দিবিনিময় আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

এবার কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে বন্দিবিনিময় নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার (১৫ সেপ্টেম্বর) এমন তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

এদিকে বিবৃতিতে হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্ততাকারী রাষ্ট্রের ভেতর প্রতিনিধিদের ওপর হামলা করা হলে সেখানে কোনোভাবেই আলোচনা চলতে পারেনা। এ সময়, নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনা বানচালের অভিযোগও তোলেন তিনি। একমাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপেই এই যুদ্ধ বন্ধ সম্ভব বলে মন্তব্য করেন হামাসের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকা লক্ষ্য করে অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হামাস নেতারা নিরাপদ থাকলেও ক্ষতিগ্রস্ত হয় তাদের অবস্থান করা হোটেল। গাজায় যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আলোচনা করছিলেন তারা। হামলার লক্ষ্য ছিল খলিল আল হায়া, জাহের জাবারিনসহ আরও কয়েকজন হামাস নেতা।

এই হামলা এমন এক সময় হয়, যখন কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। এই হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।

অপরদিকে, এই হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে আখ্যা দিয়েছে কাতার। নিন্দা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেইসাথে, তেলআবিবের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পদক্ষেপের আহ্বানও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

কাতারে ইসরায়েলি হামলা: বন্দিবিনিময় আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের

আপডেট সময় ০২:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫