ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউক্রেনকে ইউরেনিয়াম সহায়তায় ক্ষোভে ফুঁসছে রাশিয়া আটকে থাকা ইরানি তহবিল দিয়ে ইরানের জন্যই মার্কিন কৃষিপণ্য কিনতে চান ট্রাম্প এক বছরের মধ্যেই গুমের সব মামলার নিষ্পত্তি: ট্রাইব্যুনাল অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ রাফিনিয়াকে ঘিরে দেউলিয়ার গুঞ্জন, চাঞ্চল্য ফুটবল মহলে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন: জামায়াত আমির ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর দেশে মাদক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮২ লাখ: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোপা জয়ের রেকর্ডের সঙ্গে লাল কার্ডের রেকর্ডও ব্রাজিলের

সমকামিতা-ট্রান্সজেন্ডার ইস্যুতে কড়া অবস্থান সারজিস আলমের, পতিতাবৃত্তি নিয়ে পুনর্বাসনের আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে

সমকামিতা, ট্রান্সজেন্ডার, এলজিবিটিকিউ এবং পতিতাবৃত্তি—এই চারটি স্পর্শকাতর ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব বিষয়ে কড়া ভাষায় মত প্রকাশ করেন।

সারজিস আলম বলেন,
“নারীদের অধিকার রক্ষায় যৌক্তিক সব দাবির পক্ষে আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে। তবে সেই দাবির আড়ালে যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার বা এলজিবিটিকিউর মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালচার প্রমোট করার অপচেষ্টা হয়, তাহলে সেই জায়গায় আমরা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াব।”

তিনি এসব সামাজিক প্রবণতাকে অভিহিত করেন “মানসিক বিকারগ্রস্ততা ও মরণব্যাধি” হিসেবে এবং বলেন,
“এগুলো ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। যারা এসব বিকৃতি লালন ও ছড়ানোর চেষ্টা করছেন, তাদের মানসিক চিকিৎসা প্রয়োজন।”

পতিতাবৃত্তি প্রসঙ্গে সারজিস আলম বলেন,
“পতিতাবৃত্তি কখনোই পেশা হতে পারে না। বরং যারা বাধ্য হয়ে বা প্রতারণার শিকার হয়ে এই পেশায় জড়িয়ে পড়েছেন, তাদের পুনর্বাসনে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।”

সারজিস আলমের এ বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তার অবস্থানকে “রক্ষণশীল কিন্তু স্পষ্ট” বলে অভিহিত করছেন, আবার কেউ এটিকে “বিদ্বেষমূলক ও অমানবিক” বলেও সমালোচনা করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনকে ইউরেনিয়াম সহায়তায় ক্ষোভে ফুঁসছে রাশিয়া

সমকামিতা-ট্রান্সজেন্ডার ইস্যুতে কড়া অবস্থান সারজিস আলমের, পতিতাবৃত্তি নিয়ে পুনর্বাসনের আহ্বান

আপডেট সময় ০৪:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫