কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে অপহৃতদের সেখানে বন্দি করে রাখা হয়েছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ডেস্ক রিপোর্ট 























