ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ট্রাম্পকে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার অনুরোধ নেতানিয়াহুর আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ খামেনির শোকযাত্রায় দেখা মিলল নিহত আহমাদিনেজাদের

বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে

টগর

২২ বছর আগে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মাঝে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। আলোচিত ওই হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ঢাবি ছাত্রদলের সাবেক নেতা মো. মুশফিক উদ্দীন টগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাজধানীর লালবাগের আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

২০০২ সালের ৮ জুন বুয়েট ছাত্রদলের সভাপতি মোকাম্মেল হায়াত খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সনি। ওই ঘটনায় দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে।

২০০৩ সালের ২৯ জুন ঢাকার আদালত টগরসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। র‌্যাব জানিয়েছে, টগরের বিষয়ে বিস্তারিত তথ্য শুক্রবার সংবাদ সম্মেলনে জানানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫