ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ট্রাম্পকে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার অনুরোধ নেতানিয়াহুর আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ খামেনির শোকযাত্রায় দেখা মিলল নিহত আহমাদিনেজাদের

ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির, জানা গেল অনুষ্ঠানসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকায় অবতরণ করেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ঢাকায় অবস্থানের বিষয়টি ভক্তদের জানান এ তারকা।

দিনের বিকেলে তিনি যান ঢাকার ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলে। সেখানে একটি শুটিংয়ে অংশ নেন হানিয়া আমির। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা রাফসান দ্য ছোটো ভাই। এ সময় অ্যাশ রঙের সালোয়ার-কামিজে ছিলেন হানিয়া, আর রাফসান পরেছিলেন কালো পোশাক। শুটিংয়ের ফাঁকে তারা ফুসকা খেয়ে আড্ডা দেন। খাবারটি নিয়ে ফুড রিভিউয়ের জন্য বিখ্যাত রাফসান হানিয়াকে নানা তথ্যও জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর রাজধানীর বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই পাকিস্তানি তারকা। পরদিন, ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গেও একাধিক মুহূর্ত ভাগ করে নেবেন বলে নিশ্চিত করেছে আয়োজকরা।

পাকিস্তানি নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় নিয়মিত অভিনয়ের মধ্য দিয়ে হানিয়া আমির তরুণ প্রজন্মের কাছে অন্যতম প্রিয় মুখে পরিণত হয়েছেন। তার প্রাণবন্ত অভিনয় ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্বই তাকে বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির, জানা গেল অনুষ্ঠানসূচি

আপডেট সময় ০৮:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫