ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে? লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ মহিলা বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি হাসনাতের বক্তব্যে ইসলামি বক্তা মাদানীর ক্ষোভ, দিলেন কড়া বার্তা হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল ইসলাম মাদানী বন্যা মোকাবিলায় বিদেশি সহায়তার সিদ্ধান্ত বদলাল নেপাল ইরানকে দেশীয় উৎপাদনের ওপর ভরসা রাখার তাগিদ মোজতবা খামেনির তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর

মসজিদে বিয়ে, দ্বিতীয় বরের পরিচয় প্রকাশ করলেন শবনম ফারিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১২০৪ বার পড়া হয়েছে

শবনম ফারিয়া - তানজিম তৈয়ব

প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর দ্বিতীয়বার বিয়ে করলেন আলোচিত অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। শুক্রবার বাদ আসর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

ফারিয়া জানিয়েছেন, তার দ্বিতীয় স্বামীর নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

হঠাৎ বিয়ের কারণে ফারিয়ার একমাত্র ননদ উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি দেশের বাইরে আছেন। বিয়ে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ফারিয়া বলেন, বিবাহবিষয়ক নানা অভিজ্ঞতার কারণে বিষয়টি সবসময় তার কাছে জটিল মনে হয়েছে। মনে করেছিলেন জীবনে আর এই অধ্যায় আসবে না। তবে সময়ের প্রবাহে ও পরিবারের সিদ্ধান্তে আবারও পরিণয়ে আবদ্ধ হয়েছেন তিনি।

অভিনেত্রী জীবনের নতুন যাত্রার জন্য সবার দোয়া কামনা করেছেন। ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে–পরবর্তী সংবর্ধনার আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

এদিকে ফারিয়ার সাবেক স্বামী হারুনুর রশীদ অপুও দ্বিতীয়বার বিয়ে করেছেন। প্রায় দুই বছর আগে তিনি তরুণ উপস্থাপিকা ও মডেল নওরিন আহমেদকে বিয়ে করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে?

মসজিদে বিয়ে, দ্বিতীয় বরের পরিচয় প্রকাশ করলেন শবনম ফারিয়া

আপডেট সময় ১১:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫