ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে? লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ মহিলা বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি হাসনাতের বক্তব্যে ইসলামি বক্তা মাদানীর ক্ষোভ, দিলেন কড়া বার্তা হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল ইসলাম মাদানী বন্যা মোকাবিলায় বিদেশি সহায়তার সিদ্ধান্ত বদলাল নেপাল ইরানকে দেশীয় উৎপাদনের ওপর ভরসা রাখার তাগিদ মোজতবা খামেনির তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর

মহিলা বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নারীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন—বিআরটিসি। মহিলা বাস সার্ভিসে নারী বাসচালক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। অস্থায়ী ভিত্তিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত চালকরা ভবিষ্যতে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে বিআরটিসির স্থায়ী চালক পদে অগ্রাধিকার পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাসচালক পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি। নিয়োগ হবে দৈনিক মজুরি ভিত্তিতে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। থাকতে হবে জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ বা জন্মনিবন্ধন সনদ। পাশাপাশি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বর্তমান লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করলেও প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট।

পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।

অর্থাৎ, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র থাকলে নির্ধারিত তারিখে সরাসরি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে?

মহিলা বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি

আপডেট সময় ১২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬